Hepar Sulphur (hep) হিপার সালফার Hepar Sulphuris, Sulphuret of Lime (CaS), Hepar Sulphuris Calcareum, Hahnemann's Calcium Sulphide
Hepar Sulphur হিপার সালফার (hep) Hepar Sulphur (hep) হিপার সালফার Hepar Sulphuris, Sulphuret of Lime (CaS), Hepar Sulphuris Calcareum, Hahnemann's Calcium Sulphide [Please scroll down for the English Version] পরিচয়ঃ অপর নাম: Hepar Sulphuris Calcareum হিপার সালফিউরিস ক্যাল্কেরিয়াম, ইমপিওর ক্যালসিয়াম সালফাইড। বিশুদ্ধ দগ্ধ ঝিনুক ও বিশুদ্ধ গন্ধক-চূর্ণ একত্রে আগুনের উত্তাপে গলাইয়া হিপার সালফার তৈরী হয়। ইহা একটি গভীর এন্টি-সিফিলিটিক, এন্টি-সোরিক ও এন্টি-সাইকোটিক ঔষধ। ধাতুগত বৈশিষ্ট্য : শ্লেষ্মা প্রধান ধাতু (সর্দিকাশিতে ভোগে), পাতলা কেশ, শিথিল মাংস পেশী।সে সকল ব্যক্তি শীতকাতুরে, গন্ডমালা ধাতুবিশিষ্ট ও যাহাদের প্রায়ই ফোঁড়া ইত্যাদির উদ্ভেদ হয় ও গ্রন্থি ফোলে এবং যাহাদের শরীরের চর্ম অস্বাস্থ্যকর তাহাদের পক্ষে বিশেষ উপযোগী। Antidote food / ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর । Antidote / ক্রিয়ানাশকঃ এসে-এসি, আর্স, বেল, ক্যামোমিলা, সাইলিসিযা I...